প্রিজম

সোহেল হাসান গালিব



মেঘ, তুমি জলকণা, প্রিজমের খেলা আমি বুঝি,
বুঝি, আলো তোমার ভিতর কেন রুধিরে হারায়—
অপসারণের বেলাকেও দেখি চোখ বন্ধ করে
যতদূর দেখা যায়। অ্যাকুরিয়ঠ¾à¦®à§‡à¦° কোল-তলে
একটি রঙিন মাছ সাঁতার কেটেই যাচ্ছে, যাচ্ছে
তার কানকা খুলে রঙ খশাতে খশাতে। আমি ওই
মাছ আর মাছের বেদনা বহুদিন থেকে জানি।
সে আমার বেদনা কি জানে—বলি এই গোধূলির
বিকীর্ণ শিরায় হাত রেখে : ভুলে এসেছি এখানে
নিজেকেই ফেলে, একা। ধূলি-কফ-ধোয় ¦¾ পৃথিবীর
অখণ্ড আকাশে একবার যদি তারা হয়ে ফুটি,
একটি নিমেষ মাত্র, যদি পারি ফেলতে আলো তার
বরফ-পিঞ্জরৠ! পানশি-নদীটঠ¿à¦° কোল ছেড়ে নেমে
ঢেউ ভেঙে জলে—শুধু জল—প্রিজমৠ‡à¦° তুল্যজ্ঞান ে
হাতে তুলে নিতে গিয়ে, হায়, সব ফেলে দিয়েছি যে।
নদী থেকে, নদীবর্তী বিপণিসারির থেকে ক্রমে
ব্যর্থ হয়ে কোন প্রিজমের জন্য এইখানে আমি—
কন্যারাশি মেঘ ওহে, আজ তুমি কিছু বলবে কি?




Painting : The Rainbow by Joseph Mallord William Turner